1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া 

সিএনবি নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও  বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কুরআন খতম এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্ম চুয়াডাঙ্গা পুরাতন গোরস্তান মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, জেলা বিএনপির অন্যতম নেতা আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, বকুল হোসেন, সহসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম সুমন, আচান শেখ, আবদার হোসেন রাজু, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুপম আজাদ টারজান, সদস্য ইমদাদুল হক ইমদাদ, বাদশা কাঠাল, মিজান, শিপন, সজীব, আকুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, সদস্য রিংকু, শিপন, স্বপন, মানিক, শোভন, আনিচ, আরিফ, মামুন, শহিদ, সিরাজ, বাপ্পী, শুকুর আলী, প্রধান, তুজাম, রাব্বি, হাসান, নাসির, সাত্তার, ফুয়াদ, রনি, আরিফ, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য রনি, সুমন রশিদ, শফিকুল ইসলাম, বাপ্পি, মিংকু, শোভোন, রঞ্জু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব জীবন, সিনিয়র যুগ্মআহ্বায়ক আরিফুজ্জামান সুজন, যুগ্মআহ্বায়ক শাফায়েত উল্লাহ উজ্জ্বল, খন্দকার হারুন আর রশিদ সুমন, বিপ্লব হোসেন, সদস্য তানজিলুর রহমান তান্নু, শরিফুল ইসলাম রাব্বিল, আব্দুল করিম, নাজমুল হাসান রাজিব, সুমন, মিঠু, জুয়েল, আব্দুস সাত্তার, মনি প্রমুখ। দোয়া পরিচালনা করেন পুরাতন গোরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহ মাদানী। কুরআন খতম পরিচালনা কনেন হাফেজ আরজ।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ গত মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গ্রেফতার ও কারাবাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো দেশ ত্যাগ করেননি। রাষ্ট্র ও দলীয় রাজনীতিতে তার ভূমিকা ছিলো ঐতিহাসিক ও প্রভাবশালী। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost