1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শ্বশুরবাড়ির উঠানে পড়ে ছিল জামাইয়ের মরদেহ

কুষ্টিয়া
  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরবাড়ির উঠান থেকে রানা আহমেদ (৩৫) নামে এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়া এলাকার এ ঘটান ঘটে। মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি জানিয়েছেন। রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বাড়ির উঠানে রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, নিহতের বাঁ চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost