1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি, মায়ের পাশে স্ত্রীসহ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

নানা শারীরিক জটিলতা নিয়ে লম্বা সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আইসিইউ কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল এই তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, লাইফ সাপোর্টে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় আছেন। 

ডা. জাফর ইকবাল বলেন, বিএনপি চেয়ারপারসনকে নিয়মিত ডায়লাসিস দেওয়া হচ্ছে। ডায়ালাসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হচ্ছে। স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। হার সিচুয়েশন ইজ ক্রিটিক্যালি ইল (তার অবস্থা গুরুতর)। নাও রিয়েলি বেড শেপ (এখন তার অবস্থা খুবই খারাপ)।’

তিনি আরও জানান, অসুস্থ মায়ের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost