1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনি ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ছিলেন।

বিডে মুস্তাফিজের নাম উঠতেই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।  কিন্তু শুরু থেকে তাকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে বাংলার দলটি। মাঝমাখে দিল্লি তাকে দলে নেওয়ার বিডে প্রবেশ করেছিল। তবে দাম ৪ কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। 

মুস্তাফিজকে দলে নেওয়ার লড়াই শুরু হয় কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসারকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছে। এর আগে বাংলাদেশের কোন ক্রিকেটারের আইপিএলে এতো দাম ওঠেনি।  আইপিএলে ২০১৬ সালে মুস্তাফিজের অভিষেক হয়। প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলে বাজিমাত করেন তিনি। আইপিএলের উদীয়মান হয়ে হায়দরাবাদকে শিরোপা জেতান। এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন টাইগার এই তারকা। আট মৌসুমের আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।

হায়দরাবাদের পর তাকে রাজস্থানের জার্সিতে দেখা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সে ও দিল্লি ক্যাপিটালসের পরে চেন্নাইয়ে খেলেছেন। এবার খেলবেন কেকেআরে। তার আগে কলকাতার দলটির জার্সি পরেছেন সাকিক আল হাসান ও মাশরাফি মর্তুজা। এর মধ্যে সাকিব কেকেআরের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost