1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 12:49 pm

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬
  • 25 Time View

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতভর চালানো এ হামলায় বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন যে, রাশিয়া আরও বড় ধরনের প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে সাম্প্রতিক এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং শান্তি আলোচনার ক্ষীণ সম্ভাবনাকেও অনিশ্চিত করে দিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত রাশিয়া দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।  সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে। সেখানে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪২ জন। অন্যদিকে রাজধানী কিয়েভে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো। তিনি জানান, হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। কিয়েভে অবস্থানরত এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বিমান হামলার সতর্কসংকেত বাজানোর পর রাতভর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার আতঙ্কে অনেক বাসিন্দা ব্যাগ ও কম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost