1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:57 pm

হরিপুর সীমান্তে  লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • 33 Time View
Oplus_16908288
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। রোববার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে ৪২ বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা। বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost