1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 1:10 pm

দিনাজপুরে এনসিসি ব্যাংকের উদ্যোগে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • 12 Time View
Oplus_16908288
 ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠান হিসেবে এনসিসি ব্যাংক প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকরাই আমাদের প্রাণ। তাঁদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংক পিএলসির সিএসআর কার্যক্রমের আওতায় দিনাজপুর শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিনাজপুরের সন্তান হিসেবে সবসময় এ অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ভবিষ্যতে দিনাজপুরের কবরস্থানগুলোতে সোলার লাইট স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাঁদের। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, এনসিসি ব্যাংকের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলো কৃষকদের কথা ভাবছে, এটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুরভী আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কেরামত আলী, এনসিসি ব্যাংক পিএলসি রাজশাহী শাখার এসএডিপিও ব্যবস্থাপক মো. কামাল হোসেন এবং দিনাজপুর শাখার এডিপিও ব্যবস্থাপক মো. কাওসার হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার ম্যানেজার অপারেশন মো. নবিবর রহমান। এ সময় কৃষকদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন কৃষক মো. নূর আলম ও কৃষাণী রুপালী রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost