1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:58 pm

কুষ্টিয়ায় ইউপি সদস্যের ডিপো থেকে ৩৬ ব্যারেল বিটুমিন চুরি, ৬ দিনেও উদ্ধার হয়নি

রফিক, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • 13 Time View
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"XBO24AKY-TOQZ-T32F-4GDM-GEXJ9HO8N7LC","pictureId":"XBO24AKY-TOQZ-T32F-4GDM-GEXJ9HO8N7LC","capability_name":"capcut_photo_editor,capcut_image_remove_bg","deeplink_extra":"{"scene":"normal_edit","enter_from":"new_image"}"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"XBO24AKY-TOQZ-T32F-4GDM-GEXJ9HO8N7LC","pictureId":"XBO24AKY-TOQZ-T32F-4GDM-GEXJ9HO8N7LC","capability_name":"capcut_photo_editor,capcut_image_remove_bg","deeplink_extra":"{\"scene\":\"normal_edit\",\"enter_from\":\"new_image\"}"}"}
রফিক, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও ঠিকাদার আসাদুল ইসলামের ডিপো থেকে ৩৬ ব্যারেল বিটুমিন চুরির ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো মালামাল উদ্ধার হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কুষ্টিয়া মডেল থানাধীন বটতৈল জিএস ফ্যাক্টরির পাশে বাবুলের ডিপোতে এ চুরির ঘটনা ঘটে। সেখানে পাটিকাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুল ইসলামের মালিকানাধীন সাদিয়া এন্টারপ্রাইজের ৭৯ ব্যারেল বিটুমিন সংরক্ষিত ছিল। এর মধ্যে ৩৬ ব্যারেল বিটুমিন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া বিটুমিনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। অভিযোগে বলা হয়, ঘটনার সময় অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ডিপোতে প্রবেশ করে। এ সময় সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী মো. ওয়াজ আলী (৪৫) ও তাঁর স্ত্রী মোছা. আফরোজাকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করা হয়। পরে মই ব্যবহার করে ডিপোতে প্রবেশ করা দুর্বৃত্তরা ছয় চাকার একটি ট্রাকে করে বিটুমিন নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে একটি মই ফেলে যায় তারা। পরদিন ১৭ নভেম্বর সকালে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ডিপোতে যান আসাদুল ইসলাম। সেখানে গিয়ে বিটুমিন না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে একই দিন তিনি কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী আসাদুল ইসলাম জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ঠিকাদারি ব্যবসা পরিচালনা করছেন। চুরি হওয়া বিটুমিন উদ্ধার না হলে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হবে তাঁকে। এমনকি ঋণ পরিশোধ করতে বসতবাড়ি বিক্রি করার পরিস্থিতিও তৈরি হতে পারে। তিনি দ্রুত চুরি হওয়া বিটুমিন উদ্ধার করে তাঁর প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost