
দিনাজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী ও স্লিপিং কিটস বিতরণ করেছে রোটারি ক্লাব। শনিবার (২১ নভেম্বর) সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাবের আয়োজনে এবং রোটারি ক্লাব অব ঢাকার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল কলা, ডিম, বিস্কুট ও পানি। অন্যদিকে স্লিপিং কিটসে ছিল মশারি, বালিশ, জামার সেট, স্যান্ডেল, টিফিন বক্স, পানির বোতল, স্কুলব্যাগ, কম্বল ও শীতের পোশাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জোনের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন পিএইচএফ, দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট হুসনা-উল-আসমা, রোটারিয়ান পিপি রনজিত কুমার সিংহ, রোটারিয়ান পিপি শহিদুর রহমান পাটোয়ারী মোহন, রোটারিয়ান পিপি কাজল ভৌমিক ও রোটারিয়ান শেখ নুরে আলম। এ ছাড়া রোটারি ক্লাব অব ঢাকা রোটারি লিডারসের শেখ নাহার মাহমুদ, রফিকুল ইসলাম রাউলি, মো. আনোয়ার হোসেন, সাহেদ সিদ্দিক, জে. গণি, রাজন নিওগীসহ অন্যান্য রোটারিয়ান উপস্থিত ছিলেন। স্লিপিং কিটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে কানাডা থেকে আসা আটজন বিদেশি প্রতিনিধিও অংশ নেন। আয়োজকদের এ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply