1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:58 pm

দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • 10 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) শহরের রামনগর মহল্লার মদিনা মসজিদ মোড়সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‘সমাজবাসীর একতায়-সমাজের সুস্থতা’ এবং ‘মাদক ছাড়াই-সমাজ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মো. ছাদেক মিয়া সরকার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অপরাধ ও মাদক প্রতিরোধে প্রতিটি মহল্লায় একটি করে ‘লাল ঘর’ প্রতিষ্ঠা করতে হবে। যারা আমাদের সন্তানদের হাতে মাদক তুলে দেয়, তারা কখনোই সমাজের বন্ধু হতে পারে না। তারা দেশ ও সমাজের শত্রু। এদের প্রতিহত করতে এলাকার মুরব্বি, তরুণ সমাজ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ (সুমন), জামিরিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান, সংগঠনের উপদেষ্টা মাওলানা সোহরাব হোসেন, আলোর সন্ধানের সভাপতি মো. হাসিব ইমন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. অলিয়র রহমান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান কাশেমী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost