1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:59 pm

জোহানেসবার্গে বাংলাদেশকে ৯ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 11 Time View

জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১২ রান। টেস্ট ক্রিকেটে এমন লক্ষ্য সাধারণত আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। জোহানেসবার্গে শেষ দিনের সকালে সেই আনুষ্ঠানিকতা সারতেই বেশি সময় নেয়নি দক্ষিণ আফ্রিকা। মাত্র ১.৩ ওভারেই ৯ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। অন্যদিকে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতে আগের দিনের ৫ উইকেটে ১০০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারেনি সফরকারীরা। দ্রুত বাকি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৮ রান। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য হয় মাত্র ১২। লক্ষ্য তাড়ায় শুরুতেই একটি উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যায় পড়েনি স্বাগতিক দল। ৯ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে তারা। এইডেন মার্করাম ৯ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা। জুবাইর হামজা কোনো বল না খেলেই অপরাজিত থাকেন। শেষ মুহূর্তে বাংলাদেশের হয়ে উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন এবাদত হোসেন। মার্করামকে বোল্ড করলেও নো বলের কারণে সেই উইকেট পাওয়া হয়নি বাংলাদেশের। ম্যাচে তৃতীয়বারের মতো নো বলের কারণে উইকেট পাওয়ার সুযোগ হারায় দলটি। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪০০ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের ৩৯, মুশফিকুর রহিমের ২২ ও মেহেদী হাসান মিরাজের ১৫ রান ছাড়া উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দাপট দেখান সাইমন হার্মার। ৫১ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। কাগিসো রাবাদার শিকার ৩ উইকেট। এই হারের ফলে সিরিজে পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost