1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:58 pm

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিনের দুই সেশনই

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 17 Time View

প্রথম সেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জোহানেসবার্গে শুরু হয়েছিল হালকা বৃষ্টি। সেই বৃষ্টি পরবর্তীতে আর কমেনি, উলটো আবহাওয়া আরও খারাপের দিকে যেয়ে আলোকস্বল্পতাও দেখা যায়। শেষ পর্যন্ত স্বাগতিকরা দিন শেষ করেছে পিছিয়ে থেকেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে প্রোটিয়াদের দলীয় রান ৩৮৬। আজ সেশনের শুরুটা প্রত্যাশামতো না হলেও শেষটা দারুণভাবে নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টেম্বা বাভুমার চোটে মাঠ ছাড়ার পর নতুন বল হাতে পেয়েই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আঘাত হানে টাইগাররা। তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট, অন্যদিকে একটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।এর আগে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। তার পক্ষে আবার ব্যাটিংয়ে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও পরে তাকে ব্যাট হাতে ড্রেসিংরুমের পাশে দেখে তার মাঠে নামার সম্ভাবনা তীব্র হচ্ছিল। দিনের শুরু থেকেই শক্ত হাতে রানের পার্থক্য কমাচ্ছিল স্বাগতিক ব্যাটাররা। তবে টাইগার পেসার তাসকিন ও হাসানের তোপের মুখে পড়তে হয় তাদের। দক্ষিণ আফ্রিকা লিডে যাওয়ার আগেই তাদের অলআউট করবে বাংলাদেশ, এমন আশাও করছিলেন টাইগার সমর্থকরা। তবে লাঞ্চের পর আর খেলাই মাঠে গড়াল না। এতে ১৪ রান পিছিয়ে থেকেই চতুর্থ দিনে ব্যাট হাতে নামবে স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost