1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 1:17 pm

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 18 Time View

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার মিরপুরে সড়কে নেমে ফের সড়ক অবরোধের চেষ্টা করেছে পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে সড়কে অবস্থানের চেষ্টা করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে। এ বিষয়ে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, তারা পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করছেন।  অন্যদিকে পল্লবী থানার ওসি জামাল উদ্দিন জানান, কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা আবারও আন্দোলনে নেমেছে। তবে আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।  এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শ্রমিকদের এই আন্দোলনের কারণে মিরপুর ১০ এবং পল্লবী এলাকায় যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত শ্রমিকরা এখনও সড়কে রয়েছে।  অন্যদিকে, একই দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে মাইকিংও করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost