1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:15 am

দিনাজপুরে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  • 25 Time View
 ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।‘সত্যের সন্ধানে প্রতিদিন’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক ভোরের চেতনা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি চন্দন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মো. মাহিদুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক যুগের আলো পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. ওয়াহেদুর রহমান, দি ডেইলি মর্নিং গ্লোরীর দিনাজপুর প্রতিনিধি মো. আবু কাওছার, দৈনিক আলোকিত প্রতিদিনের দিনাজপুর জেলা প্রতিনিধি পরিমল চন্দ্র দাস, দৈনিক বাংলাদেশ সমাচারের দিনাজপুর ব্যুরোপ্রধান মোঃ মোকারম হোসেন, দৈনিক খবরের একদিনের স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র এবং বিজয় টিভির ক্যামেরাপারসন মোঃ মেহেদী হাসান ফুয়াদসহ স্থানীয় সাংবাদিকরা। প্রধান অতিথির বক্তব্যে মোফাচ্ছিলুল মাজেদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৭ বছর ধরে পাঠকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। আগামীতেও সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে পত্রিকাটির সাহসী ভূমিকা অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost