1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:15 am

বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  • 8 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)-এর উদ্যোগে ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করেছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ) এবং গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন গেইন বাংলাদেশের কনসালট্যান্ট সুবর্ণা ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন। এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আরিফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রশিক্ষণে ইউনিয়ন কমিটির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা, সরকারি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য ও উন্নত পুষ্টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বাড়ানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost