1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:17 am

বিরলে দীপশিখার অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের সংবর্ধনা

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  • 8 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুরের বিরলে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশু-কিশোরদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা এবং ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। দীপশিখা সংস্থার বাস্তবায়নে, লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি বিরল উপজেলার রুদ্রপুরের মেটি স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২০০ জন প্রতিবন্ধী শিশু, যুব, তাদের অভিভাবক ও পরিচর্যাকারী, ইয়ুথ ক্লাব, স্টুডেন্ট কাউন্সিল/ক্যাবিনেট, ইমপ্যাক্ট গ্রুপ এবং সিআরসি সদস্য অংশগ্রহণ করেন। প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং খেলাধুলা ও শিক্ষার মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সম্পৃক্ততা ও মনোসামাজিক দৃঢ়তা বাড়ানো। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দীপশিখার এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ। তিনি বলেন, প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। সবারই সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় স্বাগত বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রত্যেকের অধিকার এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ট্রেইনার ফজলুল হক, সিবিআর অফিসার ওয়াসিম আলী, রাসেল শেখ, শিমু খাতুনসহ সিবিআর ফ্যাসিলিটেটর ও ইন্টার্নরা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৮০ জন প্রতিবন্ধী এবং ৮০ জন অপ্রতিবন্ধী শিশু ও যুব অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost