1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 4, 2026, 11:43 pm

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 12 Time View

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর) বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। শূন্য পাসের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ কে ফজলুল হক এমসি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এ ছাড়া খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ থেকে ১৯ জন, মাগুরার বুজ্রুক শ্রীকুন্ডি কলেজ থেকে ১৫ জন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। শূন্য পাসের তালিকায় আরও রয়েছে খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজে ১১ জন, যশোরের মণিরামপুরের সবুজ পল্লি কলেজে ৭ জন, কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজে ৮ জন, খুলনার মডেল মহিলা কলেজে ৩ জন, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজে ৩ জন, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজে ২ জন, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরে ৩ জন, কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজে ১ জন, মেহেরপুরের মোরকা জাগরণ কলেজে ১ জন এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লসে ১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ পাসের তালিকায় রয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬১ জন এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost