1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 24, 2026, 11:43 pm

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬
  • 46 Time View

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশও তাদের নিজ নিজ চাঁদ দেখার ভিত্তিতে তারিখ ঘোষণা করেছে। রবিবার (১৭ মে) সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। পরে মালয়েশিয়াও একই তারিখে ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেয়। এছাড়া পাকিস্তান, ওমানসহ আরও কয়েকটি দেশ আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। ফলে দেশটিতে বর্তমানে জিলহজ মাসের প্রথম দিন চলছে। সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেন। এ উপলক্ষে দেশজুড়ে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost