1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 5:31 pm

চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 59 Time View

চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগর মুন্নামোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে হেলাল উদ্দিন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পাওয়ার ট্রলির চালকসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে। সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন— পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। পথে সোমবার ভোরে নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দিন নিহত হন। দুর্ঘটনায় দুটি গরু মারা যায় এবং চালকসহ দুজন আহত হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন। আহত পাওয়ার ট্রলিচালক তারাচাঁদ বলেন, রোববার বিকেলে আমরা তিনজন ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা দিই। ভোরে গাড়ি চালানোর সময় হঠাৎ চোখে ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলিটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category