1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 12:02 pm

জীবননগরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬
  • 48 Time View

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন নামে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের মাঝপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা খাতুন ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু হাফসা বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মন্ডলের পুকুর পাড়ে কাদা মাটি দিয়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে হাফসার মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এই ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  শিশু হাফসার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost