1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 1:09 pm

টানা ৬ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
  • 42 Time View

দেশের বাজারে টানা ছয় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা। এর আগে, শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে, গত ৬ নভেম্বর, ১১ নভেম্বর, ১২ নভেম্বর, ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর পাঁচ দফায় কমানো হয় স্বর্ণের দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost