
দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী, পিএমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট মোঃ এনাযেত উল্লাহ শফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির তিয়াশা, ২০২৭ সেশনের কনভেনশন চেয়ারপারসন ড. উম্মে তাজ লাভলী, রিজিয়ন-১২-এর রিজিয়ন চেয়ারপারসন লায়ন কহিনুর বেগ এবং রংপুর-দিনাজপুর জোনের কো-অর্ডিনেটর বানিউল আলম বাবু। এ সময় বক্তব্য দেন ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে সাবেক প্রেসিডেন্ট এম এ খালেক নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডলের কাছে গ্যাভেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে শিশু নিকেতনের নিবাসী মেয়েরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়। পরে ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ সাব্বির আহমেদ। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার আনুগত্যের শপথবাক্য পাঠ করান। এ ছাড়া দিনাজপুর লায়ন্স ক্লাব ও লায়ন্স জেলা ৩১৫এ২ পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, থার্ড ভাইস প্রেসিডেন্ট মোঃ মোকাররম হোসেন, সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার, জয়েন্ট সেক্রেটারি লায়ন মঞ্জুর-এ-রাব্বী, ট্রেজারার লায়ন ডা. ইসতিয়াক চৌধুরী, টেমার লায়ন মোঃ হোসেন আলী, টেইল টুইস্টার লায়ন ডা. শাহ মোঃ আব্দুল মতিন। এ ছাড়া ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, লায়ন মোঃ সাইদুর রহমান, লায়ন এম এ খালেক এবং লায়ন বাদশা ইমাম আরাফাত। উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব দিনাজপুর জেলা ৩১৫এ২ দেশের অন্যতম একটি সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। বিশেষ করে ১৯৭৯ সাল থেকে প্রায় শতাধিক এতিম মেয়েকে পিতৃস্নেহে লালন-পালন করে তাদের শিক্ষা, জীবনযাপন ও সমাজে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন মোঃ মাসুদ রানা ও লায়ন মোঃ শাহ আলম।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply