1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 8:04 pm

হরমুজে হামলা-সংঘাতে ২৫ নাবিকের মৃত্যু, আটকা ২৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
  • 46 Time View

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা ও হরমুজ প্রণালিতে ১৩৪টি সামুদ্রিক সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ২৫ জন নাবিক। এ ছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ২৩ হাজারের বেশি নাবিক জাহাজে আটকা পড়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের বরাত দিয়ে তিনি জানান, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে। খালেদ খিয়ারি বলেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে গত অক্টোবরে। এ পরিস্থিতির কারণে জ্বালানি, পরিবহণ ও বিমা খরচ বাড়ছে। একই সঙ্গে বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, ‘এ পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া যায় না।’ বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ এবং নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন। বাহরাইনের প্রতিনিধি আরও অভিযোগ করেন, ইরান সমুদ্রসীমার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগ কেবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট স্থাপনা। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost