1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 8:04 pm

বোচাগঞ্জ সীমান্তে ৫৬ হাজার টাকার ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
  • 45 Time View
Oplus_16908288
দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ২৮০ পিস ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ২৮০ পিস ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং মাদক পাচারকারী চক্রের তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করতে চাইলেও বিজিবির কঠোর নজরদারিতে তাদের সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি তাদের তৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সীমান্ত ও নিরাপদ জনপদ নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost