1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 8:04 pm

পাকিস্তানের দুই প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
  • 16 Time View

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে অন্তত ৭৪ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় ৩ নভেম্বর থেকে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। সেখানে একাধিক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৩১ জঙ্গিকে নিমূল করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ৪৩ জন জঙ্গি নিহত হয়েছে- এর মধ্যে উত্তর ওয়াজিরিস্তানের মির আলীতে ৩৫ জন এবং ওরাকজাই এলাকায় আটজন নিহত হয়েছেন। আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ঘরে তৈরি বিস্ফোরক ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনী নিহত ব্যক্তিদের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। দেশটিতে সন্ত্রাসবাদ দমনে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে সরকার। প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে দেশটির সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকহারে হামলা চালিয়ে আসছে টিটিপি। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং পুলিশ ও সামরিক বাহিনী সদস্যরা তাদের ধারাবাহিক হামলার শিকার হয়েছে। পাকিস্তান সরকার বলেছে, ভারতের সমর্থনে জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তানের ভেতর থেকে তাদের তৎপরতা চালায়, যেখানে তারা যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং হামলার পরিকল্পনা করে। তবে কাবুলের তালেবান সরকার ও নয়াদিল্লি এই অভিযোগ বারবারই অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost