1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 8:14 pm

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 54 Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৮ অক্টোবর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে নানা সংকট বিরাজ করছে। শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবসহ বিভিন্ন সমস্যায় ব্যাহত হচ্ছে হাসপাতালটির চিকিৎসাসেবা। এ অবস্থায় নতুন সভাপতি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দায়িত্ব পাওয়ায় হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, নতুন সভাপতির নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের জনবল ও শয্যাসংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost