1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 12:10 pm

নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সেবনরত অবস্থায় আটক আরও একজন

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 41 Time View

নওগাঁয় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে শহরের ২ নম্বর ওয়ার্ডের লিটন ব্রিজের পশ্চিম-উত্তর পাশে মসজিদ মার্কেট সংলগ্ন শাহিন মার্কেটের চতুর্থ তলার একটি চিলেকোঠার অফিস কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় এস এম নিজাম উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করা হয়। তিনি নওগাঁ সদর থানার আরজি নওগাঁ দপ্তরীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ফজের আলী। এ ছাড়া ইয়াবা বিক্রির সময় ১১০ পিস ইয়াবাসহ শ্রী নিতাই চক্রবর্তী (৪০) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর থানার উত্তর পার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত বিমল চক্রবর্তী। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost