1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 14, 2026, 10:03 pm

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 21 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাস্তায় নেমেছি গণভোটের গনরায় বাস্তবায়ন করতে। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি একটার পর একটা চলতে থাকবে। শক্তের থেকে মহা শক্তের দিকে যাবে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি জনগণের যে টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, তা জনগণকে ফিরিয়ে দেবার জন্য।’ তিনি আরও বলেন, আমরা যে ৭ দফার দাবি জানিয়েছি, তা আমাদের কারও ব্যক্তিগত দাবি নয়; এগুলো আপনাদের দাবি। ইনশাআল্লাহ, জুলুমবাজের পতন হবে, আপনাদের বিজয় হবে। এদেশের প্রত্যেকটি নাগরিকের বিজয় হবে। এক দফার ডাক দিলে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যদি এক দফার ডাক দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা যেমন ঢাকা থেকে খুলনায় লং মার্চে এসেছি, আপনারাও গ্রাম বাংলার প্রত্যেকটি ঘর থেকে ঢাকায় যাবেন।  খুলনা মহানগরী জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করার দাবিতে লংমার্চ করছে ১১ দলীয় জোট। এসব দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost