1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 1:09 am

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২২ বছরের মোহনের

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : রবিবার, অক্টোবর ১১, ২০২৬
  • 101 Time View

রাজশাহীর বেলপুকুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, রোববার ভড়ুয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোহন। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়েছিল বলে চিকিৎসক ‘ব্রট ডেড’ (Brought Dead) ঘোষণা করেন। নিহত মোহন নওগাঁ জেলার পত্নীতলা থানার অস্থি কোমলপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তুলশি। বর্তমানে মোহনের মরদেহের পরবর্তী পুলিশি ও আইনগত কার্যক্রম সম্পন্নের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost