1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 8:56 am

রাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সেলিম রেজা, রাজশাহী
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • 59 Time View

রাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বারো রাস্তার মোড় এলাকার ছোটবনগ্রামের নেক্সাস চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিগনেচার ক্রপ সাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ক্রপ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল ইসলাম।

সভায় সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে কৃষিবিদ এস. এম. মাহফুজ সোবহান (আদিল), ব্যবস্থাপনা পরিচালক, জান্নাত এগ্রোকে সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিমালয় এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এগ্রো ফেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সমন্বয়ক মো. শাহাদুল ইসলাম ফিরোজ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনফিল্ড এগ্রোভেট লিমিটেড; সহ-সভাপতি মো. সেরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, এন এস এগ্রোকেমিক্যালস; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রিজেন্ট এগ্রো কেয়ার; কোষাধ্যক্ষ আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা এগ্রো কেমিক্যাল; প্রচার সম্পাদক মো. নাসিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, রাজা করপোরেশন এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. নজিরুল ইসলাম, গুড লাক এগ্রো কেয়ার।

নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ এস. এম. মাহফুজ সোবহান (আদিল) বলেন, রাজশাহীতে বৈধ বালাইনাশক কোম্পানিগুলোর স্বার্থরক্ষা, ভেজালমুক্ত বালাইনাশক নিশ্চিত করা এবং কৃষকদের সেবায় সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost