1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 8:57 am

মহেশপুর সীমান্তে পুশইন রুখে দিলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • 65 Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খোসালপুর বিওপি এলাকা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে অবৈধভাবে পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই ব্যক্তি ভারতে ফেরত যেতে বাধ্য হয়।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের খোসালপুর বিওপির আওতায়ধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের গেইট খুলে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে (পুরুষ) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই ব্যক্তি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবির খোসালপুর বিওপির টহলদলের নজরে আসে। এসময় খোসালপুর বিওপির টহলদল ওই ব্যক্তিকে ভারতে ফিরে যেতে বাধ্য করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুশইনের শিকার ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারে কাছে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবি’র তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশইন এর চেষ্টা কার্যকর ভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost