
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাসের জমিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত রকি (৩৭) সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে যান। এসময় তারা একটি ঘাসের জমিতে রকি নামে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। ঘাসের জমির ওপর দিয়ে টানানো ঝুলন্ত বিদ্যুতের তারের সঙ্গে ওই যুবককে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহ উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামাম জানান, ঘাসের জমির ওপর দিয়ে বিদ্যুতের তার ঝুলে ছিল। ওই তারের স্পর্শ লেগে রকি নামের ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply