1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 5:20 am

মারামারি-হানাহানি নয়, ঐক্যেই উন্নয়ন সম্ভব: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

মো. সজিব উদ্দিন, দিনাজপুর প্রতিবেদক:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • 84 Time View

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, একটি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের প্রধান শর্ত। নিজেদের মধ্যে বিভেদ, মারামারি ও হানাহানি থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকলে উন্নয়নের পথ সুগম হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আপনারা যদি নিজেদের পরিবেশ সুন্দর রাখেন, তাহলে উন্নয়ন করা সহজ হবে। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হলে এলাকার ক্ষতি হবে। আজ এত মানুষ শান্তিপূর্ণভাবে উপস্থিত আছেন বলেই সুন্দর পরিবেশে এই সভা আয়োজন করা সম্ভব হয়েছে।’ তিনি বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। ডা. জাহিদ হোসেন আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবার অর্থনৈতিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। তিনি বিএনপির নেতা-কর্মীদের অসহায় মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সঠিক তথ্য ও পরামর্শ পাওয়া গেলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost