1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পঠিত

আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে গণবিরোধী বিল পাস করা হয়েছে অভিযোগ এনে অধিবেশন থেকে ‘ওয়াকআউট’ করেছে বিরোধীদল। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২৬ পাসের পর বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিরোধী দল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের কথা বলে বেরিয়ে যায়। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিল পাসের পর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে সংসদে পাস হলো তার দায় আমরা নিতে চায় না। তাই আমরা ওয়াকআউট করছি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে বলেন, আমি মূলত ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। তারা শুরু থেকেই সহযোগিতা করে আসছে। প্রথম সেশন দ্বিতীয় সেশন তৃতীয় সেশনে ওনারা অংশগ্রহণ করেছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এখন বর্জনের কোনো মানে হয় না। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় ধন‌্যবাদ। আশা করছি মাগরিবের পর ওনারা অংশগ্রহণ করবেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় ওয়াকআউট করে বিরোধী দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost