1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

জীবননগরের ডিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার : একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর উপজেলার মানিকপুর মসজিদপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩ বোতল নেশাজাতীয় ‘ব্ল্যাক হান্ট’ এবং ১০৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার টাকা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম, এসআই সৌমিত্র সাহা ও এএসআই রমেন সরকারের নেতৃত্বে একটি চৌকস টিম জীবননগর উপজেলার মানিকপুর এলাকায় শওকত হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মো. শওকত হোসেনকে (৪৫) আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজুর বাড়িতে অভিযান চালায় ডিবি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নজু এবং তার চাচাতো রাজা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নজুর শয়নকক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আটক শওকতের হেফাজত থেকে ৩ বোতল ‘ব্ল্যাক হান্ট’ ও ৯ বোতল উইনসেরেক্স সিরাপ এবং নজুর ঘর থেকে ১০০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত ৩ বোতল ব্ল্যাক হান্টের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা এবং ১০৯ বোতল সিরাপের বাজারমূল্য ২ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদকের সর্বমোট মূল্য ২ লাভ ৭৮ হাজার ৫০০ টাকা। আটককৃত শওকত হোসেন মানিকপুর মসজিদপাড়া গ্রামের মৃত মোলাম মালিতার ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত জেলা গড়তে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost