1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মহেশপুর সীমান্তে ভারতীয় ৭ নাগরিকসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাত ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। বাকি চারজন বাংলাদেশি নাগরিক। আটকদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও ছয় জন শিশু।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়। রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মহেশপুরের ৫৮ বিজিবির অধীন বাঘাডাংগা বিওপির হাবিলদার অনুপম বিশ্বাসে নেতৃত্বে অভিযান চালায়। এসময় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৪ জনকে আটক করে বিজিবি।

আটকরা হলেন, খুলনার দাকোপ থানার আন্ধারমানিক গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে, হুমায়ুন কবির, -সাতক্ষীরার শ্যামনগর থানার উত্তর আটুলিয়া হাওয়ালভাঙ্গী গ্রামের সিরাজুল গাজী (২৮)। বাকি দুজনের মধ্যে একজন নারী ও একজন শিশু।

এ ছাড়া আজ শুক্রবার সকালে মহেশপুরের শ্রীনাথপুর বিওপি’র নায়েব সুবেদার রমজান আলির নেতৃত্বে অভিযানকালে ভারতীয় ৭ নাগরিককে আটক করে বিজিবি। আটককৃত ৭ ভারতীয় নাগরিক একই পরিবারের সদস্য। আটকদের মধ্যে ১ জন নারী ও ৫ জন শিশু।

আটক পুরুষ ভারতীয় নাগরিকরা হলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিল ঢাংগা গ্রামের হযরত আলীর ছেলে মো. শাহাজান (৩৩), তারঁ স্ত্রী তৈয়বা বেগম (৩০)। এ সময় ভারতীয় দম্পতির পাঁচ সন্তানকেও আটক করে বিজিবি। তারা হলেন, ইমরান (১২), ইফরান (১০), আয়ান (৮), মোঃ জিদান (৬) ও মোছা. সায়দা খাতুন (৪)।

বিজিবি জানিয়েছে, আটক ভারতীয় নাগরিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, আটক শাহাজান ৩ বছর বয়সে ভারত গমন করেন এবং সেখানে ৩০ বছর যাবত স্থায়ীভাবে বসবাস করছেন। পরবর্তীতে শাহাজান ভারতীয় নাগরিক মোছা. তৈয়বা বেগমকে বিয়ের পরে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।

জানা গেছে, গত ডিসেম্বরে রাজশাহী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে আটক ৭ ভারতীয় নাগরিক। তারা গাইবান্ধায় ভাড়া বাসায় বসবাস করে গাইবান্ধা বিসিকে কাজ করতেন। কাজ শেষে শুক্রবার (৬ মার্চ) অবৈধভাবে মহেশপুর সীমান্ত পেরিয়ে তারা ভারতে ফেরার চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ৭ ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী করণীয় চলমান রয়েছে। এ ছাড়া অপর আটক ৪ বাংলাদেশির মধ্যে প্রাপ্ত বয়স্ক দুজনকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost