1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত


চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পাটচাষী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মো. সিদ্দিকুর রহমান।


স্বাগত বক্তব্য প্রদান করেন পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক মো. মোখতার আহমেদ। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় পাটের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost