1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন শৈলকুপা থানার পরিদর্শক সাকিল আহমেদ।

তিনি বলেন, “ওই গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস অপর পক্ষে শামসুদ্দিন লস্কর। “সামাজিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে চলা পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।”

সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদের ২২ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বকুল বিশ্বাস বলেন, “বুধবার সন্ধ্যার আগে শামসুদ্দিন লস্করের দলের লোকজন আমাদের একজনকে মারধর করে। এ নিয়ে সন্ধ্যায় পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ ঢাল-সড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।” তবে এ বিষয়ে শামসুদ্দিন লস্করের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ পরিদর্শক সাকিল আহমেদ বলেন, “এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost