1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

তিন দিনে মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা বলেছেন, প্রায় সবমিলে শুধু মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছি এই তিনদিনে। তাও কেউ জানবে না, আল্লাহ বাদে। আমি বলেছি ৫০ কোটি কেন, ১০০ কোটি এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়বো না। ৫ বছর দায়িত্বে থাকলে ৫টা টাকা যেন না বাড়ে। সেভাবে আমি চলতে চাই।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আমির হামজা, আশপাশে আমার আত্মীয় পরিচয়ে হোক, দলীয় পরিচয়ে হোক, আর বিরোধী যারা আছে, কেউ যদি আমার নামে কিছু করতে চায়, আমি যদি জানতে পারি তার খবর করে ফেলবো। এজন্য এ কাজ কেউ ভুলেও করবেন না। জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই, সবাইকে নিয়ে।

সব অন্যায়, হারাম কাজ বাদ দিয়ে বৈধ পথে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা মানুষের চলতে খুব বেশিকিছু লাগে না। এই যে আপনারা যারা শ্রমিক অল্পতেই তুষ্ট হয়ে যান, অনেক আহামরি কিছু লাগে না। সুতরাং যাদের আহামরি কিছু লাগে, তারা এ জেলা থেকে, এ আসন থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় করবেন। আমরা চেষ্টা চালাবো সঠিক থাকার।

সভায় বক্তব্য দেন— কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost