শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়। নিজেদের ঘরের মাঠ পাল্লেকেল্লে স্টেডিয়ামেই হেরে গেলো শ্রীলংকা ক্রিকেট দল। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা ১৬.৪ ওভারে ৯৫ রানেই অলআউট হয়। ১৪৬ রান করেও ৫১ রানের জয়ে সুপার এইটের পর্ব শুরু করলইংল্যান্ড। ১২০ বলে ১৪৭ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলংকা। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি কোনো ব্যাটসম্যান। যে কারণে পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন উইল জ্যাক। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী ইংল্যান্ডও সুবিধা করতে পারেনি। ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্রিটিশরা।
দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন ওপেনার ফিল সল্ট। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর ১৬ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় দ্বিতীয় উইকেট। এরপর ১৭ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট। দলীয় ৬৮ রানে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুক। ৯৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন স্যাম করান।
হ্যারি ব্রুক এবং স্যাম কারান ১৪ ও ১১ রান করে করলেও জস বাটলার, জ্যাকব বেথেল ও টম ব্যান্টন দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
ব্যাটসম্যানদের এই ব্যর্থতার দিনে ইনিংসের শুরু থেকে ১৪.১ ওভার পর্যন্ত খেলে যান ওপেনার ফিল সল্ট। দলীয় ১০৬ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সল্ট। তার আগে ৪০ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে করেন ৬২ রান। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
Leave a Reply