1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় তেল-ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত

চুয়াডাঙ্গায় খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় ও পৌর এলাকার রেল বাজারে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় দৌলতদিয়াড় এলাকার মৌসুমি ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানার ভেতরে সংরক্ষিত খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া যায়।

এছাড়া উৎপাদনের নির্ধারিত তারিখের আগেই খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পৌর এলাকার রেল বাজারে অনন্যা ফুড প্রোডাক্টস-এ অভিযান চালিয়ে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন প্যাকেটে ভরে নতুন পণ্যের সঙ্গে বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost