1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দামুড়হুদায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিএনবি রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা সদরের দশমী গ্রামের পরিত্যক্ত একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

কামাল উদ্দিন (৬৫) দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত বিশারত আলীর ছেলে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, বুধবার দুপুরে দামুড়হুদা দশমী গ্রামের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনারস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতাহল প্রস্তুত শেষে থানায় নেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কামাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার থেকে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost