1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত

আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক সাফল্যের ফলে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে টাইগ্রেসরা। এই ভালো পারফরম্যান্সের সুফল মিলেছে আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও। একাধিক বাংলাদেশি ক্রিকেটার এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে।

ব্যাটারদের তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। বাছাইপর্ব জুড়ে আগ্রাসী ব্যাটিং করে নজর কেড়েছেন সোবহানা মোস্তারী। তার পুরস্কার হিসেবে তিনি ১৬ ধাপ উন্নতি করে এখন আছেন ৩৬ নম্বরে। তবে উল্টো চিত্র শারমিন আক্তার সুপ্তার। শুরুটা ভালো হলেও শেষ দিকে ছন্দ হারানোয় তিনি ১৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৮ নম্বরে। এদিকে ওপেনার দিলারা আক্তার ৫ ধাপ এগিয়ে এখন রয়েছেন ৬৫ নম্বরে।

বোলারদের মধ্যে বাংলাদেশিদের সেরা অবস্থানে রয়েছেন রাবেয়া খান। তিনি আগের মতোই ১৪ নম্বরেই আছেন।

চমক দেখিয়েছেন নাহিদা আক্তার। ৮ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৮ নম্বরে। অন্যদিকে, শেষ দিকে কিছুটা ছন্দপতনে ফাহিমা খাতুন ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩ নম্বরে।

সবচেয়ে বড় উন্নতি করেছেন স্বর্ণা আক্তার। তিনি ৪৩ ধাপ এগিয়ে এখন রয়েছেন ৭৪ নম্বরে। এছাড়া বিশাল লাফ দিয়েছেন মারুফা আক্তার। তিনি ২০৬ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা ১০০-তে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তার অবস্থান ৯২ নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যানাবেল সাদারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost