1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২নেতাসহ ৫৫ জনের জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণর প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন। বিএনপি’র রানা আলীর নেতৃত্বে ১৫ জন কর্মী সমর্থক জামায়াত ইসলামীতে যোগদান করেন। এছাড়াও গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার ১৮ জন জামায়াত ইসলামীতে যোগদান করেন। যোগদানঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহসিন আলী।
প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন সেক্রেটারি গোলাম রসুল ,সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদারও ডাক্তার আহমদ মনির প্রমুখ।
জামায়াতে ইসলামীতে যোগ দেয়া মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলী জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা কাজে মিল না থাকায় বাধ্য হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাবো না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করবো।
চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীর মাসুদ পারভেজ রাসেল জানান, ন্যায় ও ইনসাফের পক্ষে এসে সকলে যোগদান করেছে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে। ভালোর সাথে থাকার জন্য সকলকে সাধুবাদ জানাই। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে, সকলকে একসাথে কাজ করতে হবে। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমাদের সাথে যারা কাজ করার জন্য ৫৫ জন যোগদান করলেন তাদের দায়িত্ব বেড়েছে কয়েকগুণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost