1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মাদারীপুরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

মাদারীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

মাদারীপুরের শিবচরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

নিহতের নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। মাদারীপুরের শিবচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost