1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

যশোরে ১৪ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

যশোর
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ৬ হাজার এবং অপরজনের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক দুই নারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পে বসবাস করেন। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে দাবি করেছেন। 

ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার জানান, তারা মূলত কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে যশোরে বিক্রির উদ্দেশ্যে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost