1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 11:37 am

দামুড়হুদায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
  • 37 Time View
Oplus_16908288

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর আলী ওই গ্রামের মৃত নুহু নবী শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে পুত্রবধূর ঘরে প্রবেশ করেন শ্বশুর ওমর আলী। একপর্যায়ে তিনি জোরপূর্বক মুখ চেপে ধরে পুত্রবধূকে ধর্ষণ করেন। এ ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ পরিবারের কাছে বিচার চেয়ে ব্যর্থ হন। পরে নিরুপায় হয়ে গত ২১ মে তিনি রংপুরে তার বাবার বাড়িতে চলে যান এবং ২২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে চিকিৎসা শেষে দীর্ঘ ১৫ দিন পর গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শ্বশুর ওমর আলীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আজ ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost