1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 11:35 am

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
  • 37 Time View

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে কয়েকটি পরিবর্তন এনে নির্বাচকরা নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে চার বছর পর জাতীয় দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। একই সঙ্গে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি নজর কেড়েছে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডের তুলনায় দুটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আফিফ হোসেন ধ্রুব। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন মোসাদ্দেক। অন্যদিকে সোহান নিয়মিতভাবে টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডে দলে তার অবস্থান এখনও স্থায়ী হয়নি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ তার জন্যও গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে মিরপুরের।  বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost