1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 10:25 am

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর : নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  • 3 Time View

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুর ১টার দিকে এনসিপির প্রতিনিধি দলটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসে। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। তার বিরুদ্ধে যে সাজার রায় হয়েছে সেই রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। ভারতের ভূখণ্ড ব্যবহার করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে এ ব্যাপারে ভারতকে শক্তিশালী বার্তা দেওয়ার কথাও বলেন তিনি। দেশে সংখ্যালঘু নির্যাতনের ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং অপপ্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে বলেন এনসিপি নেতারা। বৈঠকে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। অন্য উপস্থিত তিনজন হলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হলো। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost