1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 9:55 am

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, এক ভারতীয় নাগরিকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  • 24 Time View
Oplus_16908288
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির দাবি, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহ জেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। রাহুল মীর বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে ৫৮ বিজিবির অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিক ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে আটক চারজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost